পাঠ্যবইয়ে কি আছে নিজেরা পড়ে দেখবেন: শিক্ষামন্ত্রী

১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ধর্ম একটি পবিত্র জিনিস। এটি নিয়ে কি কোনো মিথ্যা কথা চলে? তাহলে যারা মিথ্যাচার করে, তাদের কথা বিশ্বাস করবেন না। পাঠ্যবইয়ের মধ্যে কি আছে নিজেরা পড়ে দেখবেন। তারা (যারা মিথ্যাচার) কি বলে সেটি বিশ্বাস করবেন না।

আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের মেঘনা নদীর পশ্চিমে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালা কাশেম উলমুল মাদ্রারাসা মাঠে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কেউ কেউ বলছেন বইতে এটি না থাকলে ভালো হতো। আবার কোনটি বেশি লেখা হয়েছে। আমরা বলছি আগামী বছর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে একটি করে দুটি বই নতুন তৈরি করে দিব। এ দুই শ্রেণির যেগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলো পড়া বন্ধ থাকবে। এসব বইতে ইসলাম বিরোধী কিছুই নেই। তারপরও আমরা মানুষের কথা শুনি, যদি কেউ মনে কষ্ট পায় সেটাকেও গুরুত্ব দেই এবং সম্মান করি।

তিনি আরও বলেন, ইসলামের বিষয় নিয়ে যারা মিথ্যাচার করছে এটি কি ঠিক। কখনো এটাকে প্রশ্রয় দেবেন না। এটা মনে রাখবেন সবসময় নৌকার যারা কাজ করে, শেখ হাসিনার যারা কর্মী, তাদের হাতে কোনোদিন ইসলাম বিরোধী কাজ হতে পারে না।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, জেলা পরিষদের সদস্য খুরশিদ আলম শিকদার, নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাউদ আল নাছেরসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence