প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩২ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ © টিডিসি ফটো

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ  বলেছেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়নে সরকার কাজ করছে। ইশারা ভাষা প্রশিক্ষণের জন্য ইশারা ভাষা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে বাংলা ইশারা ভাষা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁদেরকে জন শক্তিতে পরিণত করার জন্য সরকার কাজ করছে। ইশারা ভাষার মাধ্যমে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে  পড়াশোনা, যোগাযোগ ও কর্মক্ষেত্রে বেশি ভূমিকা রাখতে পারে সে লক্ষ্যে ইশারা ভাষার প্রসার ঘটাতে হবে। সরকারের এ মেয়াদে ইশারা ভাষা বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে কাজ করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির  সভাপতি রাশেদ খান মেনন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, সকল অনুষ্ঠানে ইশারা ভাষা ব্যাবহার করতে হবে। রাষ্ট্রীয় গণমাধ্যমের পাশাপাশি সকল পর্যায়ে ইশারা ভাষা চালু করা প্রয়োজন। এ লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে।

প্রতিবন্ধীদের সঠিকভাবে প্রশিক্ষিত করলে তারা উন্নয়নে ভূমিকা পালন করতে পারবে উল্লেখ করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তাদেরক রাষ্ট্রের সম্পদে পরিণত করতে সরকার কাজ করছে। পরে মন্ত্রী বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন। 

এরাগে সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিও অনুষ্ঠিত হয়। 

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence