‘আমাদের উপনির্বাচন অনেক ভালো হয়েছে যুক্তরাষ্ট্রের তুলনায়’

০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ © সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন যুক্তরাষ্ট্রের তুলনায় আমাদের উপনির্বাচন অনেক ভালো হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে, ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে, ভারতের নির্বাচনের প্রেক্ষাপটে এটা অত্যন্ত সুন্দর, ভালো একটি নির্বাচন হয়েছে। 

ভোটার উপস্থিতি অত কম না জানিয়ে তিনি বলেন, ভোটারের যে উপস্থিতি, ১ বছরের কম সময়ের জন্য যারা নির্বাচিত হবেন সে ক্ষেত্রে এবং উপনির্বাচন বিবেচনায় এই ভোটার উপস্থিতি খুব কম নয়। আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটার উপস্থিতি ভাবেন, সেখানে ৪০ শতাংশ মানুষ ভোটার হয় না। 

যারা ভোটার হয় সেখান থেকে আবার অর্ধেক উপস্থিত হয়। সার্বিক বিচারে ২৫ শতাংশ ভোট পড়ে সেখানে। সে হিসাবে আমাদের উপনির্বাচন, যাতে ১ বছরের কম সময়ের জন্য এমপি নির্বাচিত হবে, অনেক ভালো হয়েছে। এছাড়াও উকিল আব্দুস সাত্তারকে ধরে রাখতে না পারা বিএনপির বড় ব্যর্থতা বলেও মনে করেন তিনি।

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬