রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত

০২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ © ফাইল ছবি

রাজধানীর ভাটারার সাঈদনগর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- আব্দুল মজিদ শিকদার (৭২) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪৭) ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আল ইমাম রাজন বলেন, আজ সকালে সাইদনগর এলাকার একটি বহুতল ভবনের নিচ তলা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, এ ঘটনায় নিহত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আলোচিত সেই বিজ্ঞান শিক্ষক মারা গেছেন
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবিতে সরাসরি উপস্থিত হয়ে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি শু…
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবির হল ক্যান্টিনে খাবারে মিলল জীবিত পোকা
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
  • ০৬ এপ্রিল ২০২৬
ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত
  • ০৬ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬