বন্ধুর সঙ্গে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
শান্ত আহমেদ

শান্ত আহমেদ © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বন্ধুর সঙ্গে ঘুরতে বেড়িয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শান্ত আহমেদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শামিমুল সাকিব (১৭) নামের আরেক এসএসসি পরীক্ষার্থী। 

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া-নড়াইল সড়কের মধুমতি সেতুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত আহমেদ নড়াইল সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সিদ্দিক আহমেদের ছেলে। আহত শামিমুল সাকিব একই উপজেলার মারিমুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার উপপরিদর্শক (এস আই) রাজিব সরকার।

আরও পড়ুন: একাদশে ভর্তির চতুর্থ ধাপের আবেদন শুরু ৬ ফেব্রুয়ারি।

রাজিব সরকার জানান, শান্ত ও শামিমুল মোটরসাইকেলে করে নড়াইল থেকে গোপালগঞ্জে দিকে যাচ্ছিলো। এ সময় মোটরসাইকেলটি মধুমতি সেতু পার হয়ে টোল প্লাজার কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে সাজোড়ে ধাক্কা মারে। এতে মোটরসাইকেল আরোহী দুইজন মারাত্মক আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাটিয়াপাড়া এসবি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধিন অবস্থায় মারা যায় শান্ত। আহত শামিমুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬