বগুড়া-৪ আসনে এগিয়ে হিরো আলম

০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে ভোটে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। উপনির্বাচনে ১১২টি কেন্দ্রের মধ্যে ৬৩ কেন্দ্রে হিরো আলম একতারা প্রতীকে ১১৪৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের প্রার্থী রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে পেয়েছেন ৯৪০০ ভোট।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই হিরো আলমের বিজয়ী হওয়ার তথ্য প্রচার করছেন। অনেকেই অভিনন্দনও জানাচ্ছেন তাকে।

তবে স্থানীয় এক সাংবাদিক জানান, বগুড়া-৪ আসনের দুটি উপজেলার মধ্যে নিজ উপজেলা কাহালুতে এগিয়ে রয়েছেন হিরো আলম। আর নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন মহাজোটের প্রার্থী রেজাউল করিম তানসেন। হিরো আলম ও তানসেনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বীতা চলছে বলে জানান তিনি। 

বিস্তারিত আসছে...

শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান
  • ৩১ অক্টোবর ২০২৬
তিনবার অস্ত্রোপচারের পরও দমে যাননি, জিপিএ-৫ পেলেন শান্তা, স…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে জিপিএ-৫ পেলেন দৃষ্টিশক্তিহীন মৌমি
  • ৩১ অক্টোবর ২০২৬
কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কত জিপিএ লাগবে, দেখে নিন একনজরে
  • ৩১ অক্টোবর ২০২৬
নীতিমালা লঙ্ঘন করে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ থেকে বঞ্চিতের …
  • ৩১ অক্টোবর ২০২৬
‘আওয়ামী লীগ যা করেছিল সেই জায়গায় ছাত্রদল-যুবদল বসেছে, শুধু …
  • ৩১ অক্টোবর ২০২৬