সারাদেশে আবারও কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা

০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
কুয়াশা

কুয়াশা © সংগৃহীত

সারাদেশে আরেক দফায় দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন: এইচএসসি পাসে বাংলাদেশ রেলওয়েতে চাকরির সুযোগ, আবেদন শুরু ১৩ ফেব্রুয়ারি।

অপরদিকে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। তাই উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, নিম্নচাপটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

জরুরি টিকাদান কর্মসূচি: ‘অবহেলিত’ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ব…
  • ০৩ এপ্রিল ২০২৬
দলিত শ্রেণির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে নেপাল
  • ০৩ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩
  • ০৩ এপ্রিল ২০২৬
সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রামে ভিড়েছে তেলবাহী জাহাজ, …
  • ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা সেনানিবাসের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১২৬, আবেদন …
  • ০৩ এপ্রিল ২০২৬
ট্রেডমার্ক, মিডিয়া লিটারেসি শিখবে মাধ্যমিকের শিক্ষার্থীরা
  • ০৩ এপ্রিল ২০২৬