ভাষার মাসে প্রথম বাংলায় রায় ঘোষণা হাইকোর্টের

০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
ভাষার মাসে প্রথম বাংলায় রায় ঘোষণা হাইকোর্টের

ভাষার মাসে প্রথম বাংলায় রায় ঘোষণা হাইকোর্টের © ফাইল ছবি

মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানাতে ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনে বাংলা ভাষায় রায় ঘোষণা করেছেন দেশের উচ্চ আদালত। বুধবার (১ ফেব্রুয়ারি) এক রিট মামলায় এ রায় ঘোষণা করেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

এ সময় আদালতে রিটের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

রায় ঘোষণার আগে বিচারপতি নাইমা হায়দার জানিয়েছেন, আজ ১ ফেব্রুয়ারি; আজ থেকে ভাষার মাস শুরু। ভাষা-শহীদদের আত্মার প্রতি সম্মান এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি সম্মান জানিয়ে আজকের প্রথম রায়টি বাংলায় ঘোষণা করছি। বিশ্বের সব বাংলা ভাষাভাষীর প্রতি সম্মান জানিয়ে বাংলায় এ রায় ঘোষণার কথাও জানান তিনি।

হাইকোর্ট এ দিন অর্পিত সম্পত্তি-সংক্রান্ত একটি মামলার রুল নিষ্পত্তি করে তা শুনানির জন্য পুনরায় অ্যাপিলেট ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়ার রায় ঘোষণা করেন।

আদালত বলেন, আলোচনা ও আইনজীবীর যুক্তিতর্ক পর্যালোচনায় নিয়ে আমরা এই মোকদ্দমার গুণাগুণ পর্যালোচনায় প্রবেশ না করে রুলটি নিম্নলিখিত নির্দেশনাসহ নিষ্পত্তি করতে সম্মত হয়েছি। আর এ আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পক্ষগণের দখলের বিষয়ে স্থিতাবস্থা বজায় থাকবে বলেও জানান আদালত।

আদালতের দেয়া নির্দেশনাগুলো হলো, দরখাস্তকারী অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারবেন; দরখাস্তকারী অর্পিত সম্পত্তি আপিল ট্রাইব্যুনালে আপিল করতে চাইলে এই আদেশ হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে আপিল করতে হবে; অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আপিল ট্রাইব্যুনালে আপিল করার ক্ষেত্রে তামাদি মার্জনীয় হবে; অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের আদেশ আপিল করা পর্যন্ত স্থগিত থাকবে। 

নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় সিটিজেন ইনিশিয়েটিভের উদ্বেগ
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীতে ছুরিকাঘাতে শিশু নিহত, পুলিশ হেফাজতে একজন
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
সাতক্ষীরার আনোয়ার হোসেনকে প্রথম ভাষা শহীদের স্বীকৃতির দাবি …
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
সরকার শপথ না নিতেই আন্দোলনের ডাক ভাল লক্ষণ নয়: মেজর হাফিজ
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
যে শর্তে জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
চরমোনাই পীরের বাসায় তারেক রহমান
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
X
APPLY
NOW!