রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারি শুরু

০১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারি মাস শুরু

রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারি মাস শুরু © ফাইল ছবি

বাঙালি জাতীয়তাবাদ উত্থানের মহান আন্দোলন ফেব্রুয়ারি শুরু। আজ থেকে ধ্বনিত হবে সেই অমর সংগীতের অমিয় বাণী ‘আমার ভাই এর রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারি আর মহান ভাষা আন্দোলনের বাঙ্গালী জাতি ভালোবাসা জানাবে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি।

বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ ছিল ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম শুরুর মধ্য দিয়ে। এর ফলে ফেব্রুয়ারি মাস রূপ নিয়েছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে ।

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেরণা। সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালির অর্জন তো কেবলই প্রতিরোধ ভাঙ্গার। তারই হাত ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন। যার।

একাত্তরে নয় মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 
বস্তুত ফেব্রুয়ারি মাস একদিকে শোকাবহ হলেও অন্যদিকে আছে এর গৌরবোজ্জ্বল দিক। কারণ, এ মাসে পৃথিবীতে একমাত্র জাতি হিসেবে বাঙালিরা ভাষার জন্য জীবন দিয়েছিলেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম প্রহর শুরু হবে। আবারও জমজমাট হয়ে উঠবে কেন্দ্রীয় শহীদ মিনার।  

আজ থেকে ফেব্রুয়ারি মাসের সবচেয়ে বড় কর্মযজ্ঞ মাসব্যাপী বইমেলা শুরু হচ্ছে । বাংলা একাডেমীতে বিকাল তিনটায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি-প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমীর সভাপতি বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন। 

এছাড়াও জাতীয় কবিতা উৎসবও শুরু হবে আজ থেকে। ১৯৮৭ সালে স্বৈরাচারের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে শুরু হয় এ উৎসবের। এছাড়াও ভাষার মাসে বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। যার মধ্য দিয়ে আবারও চির অম্লানতার জানান দিবে অন্যায়ের বিরুদ্ধে বাঙালির চির প্রতিরোধের বার্তাকে।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাদা দলের কমিটি গঠন, নেতৃত্বে হাফ…
  • ০২ নভেম্বর ২০২৬
এইচএসসিতে ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম তামযীদ
  • ০২ নভেম্বর ২০২৬
কলেজের সভাপতি হতে আর মাস্টার্স পাস লাগবে না, কমল যোগ্যতা
  • ০২ নভেম্বর ২০২৬
এআইয়ের যুগে মিডিয়া লিটারেসি: তথ্যের সাগরে সত্য চেনার লড়াই
  • ০২ নভেম্বর ২০২৬
বাদাম বিক্রি ছেড়ে স্কুলে যাবে ৮ বছরের হাসান, পাশে দাঁড়ালেন …
  • ০১ নভেম্বর ২০২৬
মাথায় বুলেট নিয়েই ২ বছর পর চলে গেলেন আবু সাঈদের সহযোদ্ধা চন…
  • ০১ নভেম্বর ২০২৬