এক এমপির পকেটে দুই কোটি ভোট

৩১ জানুয়ারি ২০২৩, ০৯:৪৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM

নিজেকে আহলে হাদিসের অনুসারী উল্লেখ করে তাঁর পকেটে কমপক্ষে দুই কোটি ভোট আছে বলে দাবি করেছেন ঢাকা-১১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ। তিনি বলেন, বর্তমান সংসদে আহলে হাদিসের অনুসারী ৩০ এমপি রয়েছেন। তবে তাঁরা নিজেদের পরিচয় প্রকাশ করেন না।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রহমতুল্লাহ এসব কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

ক্ষমতাসীন দলের এই এমপি নিজেকে আহলে হাদিসের দুই কোটি ভোটারের প্রধান উপদেষ্টা দাবি করে জানান, তাঁকে সভাপতি হতে বলা হয়েছিল। নিজ অফিসে বসে তিনি আহলে হাদিসের কমিটি বানিয়ে দিয়েছেন। তাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। তারা কোনো দিন জামায়াতে ইসলামীকে সমর্থন করে না।

তিনি যেদিকে যাবেন, আহলে হাদিসের অনুসারীরা সেদিকেই যাবেন বলেও দাবি করেন রহমতুল্লাহ।

৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬
এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬