যুবদল সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নের কারামুক্তি

৩১ জানুয়ারি ২০২৩, ০৯:৩০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
যুবদল সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নের কারামুক্তি

যুবদল সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নের কারামুক্তি © ফাইল ছবি

পল্টন থানায় দায়েরকৃত মামলায় জামিন মুক্তি পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন। এর আগে গত রবিবার উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

রাজশাহীতে বিএনপির সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে গত বছর ৩ ডিসেম্বর রাতে রাজধানীর আমিন বাজার এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি  সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নকে গ্রেফতার করে ডিবি পুলিশ। 

ওই মামলায় টুকু-নয়ন এজাহারভুক্ত আসামি না হলেও তাদের সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়েছিল এবং চারদিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।

বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
close