সন্তানের স্বীকৃতি দেয়নি বাবা, ৪২ হাজারে নবজাতককে বিক্রি করেন মা

৩১ জানুয়ারি ২০২৩, ০৮:২৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM

সন্তানের স্বীকৃতি না পেয়ে দেড় মাস বয়সী সন্তানকে ৪২ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন মা। খবর পেয়ে পুলিশ ওই শিশুকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের আলফাজ উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে।

শিশুটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রেখা আক্তারের ছেলে। তিনি শিশু সন্তানকে নিয়ে ওই এলাকায় ভাড়া থাকেন। শিশুকে কিনে নেওয়া সাদ্দাম হোসেন নড়াইলের নরাগাতী উপজেলার কামশিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি আবদার এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি ক্যাবল কারখানায় টেকনেশিয়ান পদে চাকরি করেন।

শিশুর মা রেখা আক্তার জানান, প্রায় পাঁচ বছর আগে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার (ঢালীপাড়া) গ্রামের হারেজ মিয়ার ছেলে তুহিনকে পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করেন। স্বামীর বাড়িতে আগের বউ থাকায় দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে উঠায়নি। একই এলাকার এক বাড়িতে স্বামী তাকে ঘর ভাড়া নিয়ে থাকার জায়গা করে দেয়। পেটে বাচ্চা রেখে গোপনে গত ৬/৭ মাস আগে তুহিন সৌদি চলে যায়। সৌদি যাওয়ার পর থেকে তার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেয়। বিয়ের পর এটাই তাদের প্রথম সন্তান। সন্তান হওয়ার পর বিয়ের ডকুমেন্ট (কাবিননামা) না থাকায় স্বামী তার ছেলেকে অস্বীকার করে।

শিশুকে কিনে নেওয়া সাদ্দাম হোসেন বলেন, ১০ বছরের সংসার জীবনে আমি নিঃসন্তান। কোনও সন্তানাদি না হওয়ায় লালন-পালনের জন্য কিনে নেই। শিশুর মায়ের কোনও পরিচয়পত্র না থাকায় এলাকার স্থানীয় কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে স্ট্যাম্পের মাধ্যমে ছেলে শিশু সন্তানকে ৪২ হাজার টাকায় কিনে নিয়েছিলাম। পরে পুলিশের নির্দেশেই শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেই এবং ওই টাকা ফেরত দিয়ে দেয় আমাকে।

শ্রীপুর থানার এসআই আবু রায়হান জানান, স্থানীয় এক সংবাদকর্মীর মাধ্যমে জানতে পারেন, অভাবের তাড়নায় এক মা তার দেড় মাস বয়সী শিশু ছেলেকে বিক্রি করে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টাকা ফেরত দিয়ে শিশু ছেলেকে তার মায়ের কোলে তুলে দেওয়া হয়েছে।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬