ভিকারুননিসায় ৪১ সহোদরকে ভর্তির নির্দেশ

৩১ জানুয়ারি ২০২৩, ০৭:৫৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ © ফাইল ফটো

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে ৪১ সহোদর বা যমজকে ভর্তির জন্য নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ৪১ শিক্ষার্থীর পক্ষে অভিভাবকের করা রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন ও আইনজীবী শফিকুর রহমান।

এ বিষয়ে আইনজীবী এবিএম আলতাফ হোসেন বলেন, বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০২২ অনুসারে কোনো প্রতিষ্ঠানে আবেদনকারী শিক্ষার্থীর সহোদর বা যমজ ভাই-বোন যদি আগে থেকে অধ্যয়নরত থাকে, সেসব সহোদর বা যমজকে সংশ্লিষ্ট ভর্তি কমিটিকে আবেদন যাচাই-বাছাই করে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এ বিধান মতে ৪১ জন সহোদর বা যমজ প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করে। কিন্তু ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় একটি পরিপত্র দেয়। যেখানে বলা হয়, শুধু ২০২৩ শিক্ষাবর্ষের জন্য কোনো প্রতিষ্ঠানে এন্ট্রি শ্রেণিসহ অন্যান্য শ্রেণিতে মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ শিক্ষার্থী সহোদর বা যমজ ভর্তির জন্য আবেদনকারীদের মধ্যে থেকে ভর্তি করাতে পারবে।

উদ্বেগজনক হারে বাড়ছে অটিজম, গর্ভাবস্থাতেই মা ও অনাগত সন্তান…
  • ০২ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক…
  • ০২ এপ্রিল ২০২৬
অর্থাভাবে মাস্টার্সে ভর্তি হতে না পারা ঢাবি ছাত্রীর পাশে ছা…
  • ০২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৬ শিশু
  • ০২ এপ্রিল ২০২৬
নাসিরনগরে অভিযানে ৫ হাজার লিটার ডিজেল উদ্ধার
  • ০২ এপ্রিল ২০২৬
জয় দিয়েই এশিয়ান গেমস শুরু বাংলাদেশের
  • ০২ এপ্রিল ২০২৬