মেট্রোরেলে ৩ লাখ ৩৫ হাজার যাত্রীর যাতায়াত, আয় ২ কোটি ৪৬ লাখ

৩১ জানুয়ারি ২০২৩, ০২:২২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
উদ্বোধনের পর থেকে গতকাল সোমবার পর্যন্ত মেট্রোরেলে ৩ লাখ ৩৫ হাজার যাত্রীর যাতায়াত করেছেন

উদ্বোধনের পর থেকে গতকাল সোমবার পর্যন্ত মেট্রোরেলে ৩ লাখ ৩৫ হাজার যাত্রীর যাতায়াত করেছেন © ফাইল ছবি

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানিয়েছেন, মেট্রোরেল চালুর পর গতকাল সোমবার পর্যন্ত ৩ লাখ ৩৫ হাজার যাত্রী যাতায়াত করেছেন। এ থেকে আয় হয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে পাতাল রেলের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। বর্তমানে রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত সীমিত পরিসরে চলছে মেট্রোরেল।

পুরাতন এলিফ্যান্ট রোডে অবস্থিত ডিএমটিসিএলের সভাকক্ষে তিনি বলেন, সম্পূর্ণ রুট চালু হলে মূল আয় বোঝা যাবে। এই সময়ে (২৯ দিনে) তিন লাখ ৩৫ হাজার টিকিট বিক্রি করা হয়েছে।

আরও পড়ুন: মেট্রোরেলে প্রথম জরিমানা দিলেন ঢাকা কলেজ শিক্ষার্থী

এর আগে গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন (২৯ ডিসেম্বর) থেকে যাত্রী চলাচল শুরু হয়।

প্রথমদিকে উত্তরা টু আগারগাঁওয় সরাসরি চলাচল করলেও তৃতীয় স্টেশন হিসেবে যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে পল্লবী স্টেশন।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬