ভারত আমাদের পাশে থাকলে শক্তি পাই: কাদের

১১ জানুয়ারি ২০২৩, ০৯:০৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
ভারত আমাদের পাশে থাকলে শক্তি পাই: কাদের

ভারত আমাদের পাশে থাকলে শক্তি পাই: কাদের © টিডিসি ফটো

বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের সহযোগিতার কথা স্মরণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নানা ষড়যন্ত্রের মধ্যে প্রতিবেশী দেশটি তাদের পাশে থাকলে শক্তি পায় তার দল বাংলাদেশ আওয়ামী লীগ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভারতীয় একদল সাংবাদিকদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের মতবিনিময় সভায় একথা বলেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, আমরা ৭১ সালের রাখিবন্ধন কখনও ভুলি নাই, ভুলতে পারি না। এটাই আমাদের দুই দেশের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, সব কিছু মিলিয়ে ভারত তো আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে না। জনগণ আমাদের ভোট দেবে। কিন্তু ভারত আমাদের পাশে আছে, এটা একটা ব্যাপার। ভারতকে আমাদের বন্ধু হিসেবে দেখতে চাই। ভারতকে পাশে পেলে আমরা শক্তি পাই। আমাদের এখানে অনেক ষড়যন্ত্র হয়, শত্রু বেশি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা বিশ্বাস করি, ভারতের সাথে বৈরী সম্পর্ক রেখে আমাদের যে পাওনাটা ভারতের কাছ থেকে, আমরা সেটা পাব না। ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে যেসব বিষয়গুলো আছে, সমাধান করতে হলে বন্ধুত্ব রাখতে হবে। আলোচনা করতে হবে। আলোচনার টেবিলে করতে হবে বলে আমরা বিশ্বাস করি।

ভারতের সঙ্গে অনিষ্পন্ন তিস্তা চুক্তি সম্পন্ন করতে ভারতের সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন ওবায়দুল কাদের বলেন, ছিটমহল বিনিময় এখানে এত শান্তিপূর্ণ ছিল, এটা একটা বিরাট অর্জন। এর কৃতিত্ব আমাদের নেত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবশ্যই দিতে হবে। তারপরও আমাদের কিছু কিছু ব্যাপার আছে। যেমন ওয়াটার, সেটা আলোচনার মধ্যে আছে।

তিনি বলেন, পানি চুক্তি নিয়ে দুদেশের আলোচনাকে আমরা পজিটিভভাবে দেখছি। এখানে রাজ্য সরকারের বিষয় আছে। আপনারা যারা পশ্চিমবঙ্গের সাংবাদিক আছেন, আপনারাও বলবেন বাংলাদেশের দিকে একটু তাকাতে।

বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতায় থাকাটা ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ, তা দেশটির সাংবাদিকদের কাছে তুলে ধরে তিনি বলেন, আমাদের ভুল ত্রুটিও আছে। কিন্তু তারপরেও একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে কোনো বিশ্বস্ত বন্ধু আরেকজন আপনাদের নাই। এটা ভারতকে মনে রাখতে হবে। আমরা ভারত সরকারের সঙ্গে বন্ধুত্ব চাই। যখন যারা ক্ষমতায় আছে, তখন তাদের সাথেও সম্পর্ক থাকবে, যদি তারা বন্ধুত্ব রাখেন। 

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ওবায়দুল কাদের ভারতের সাংবাদিকদের বলেন, আমাদের প্রতিপক্ষ দল বিএনপি। তাদের সঙ্গে আছে জামায়াত, জঙ্গিবাদী কিছু দল। তাদের সাথে আছে আলট্রা লেফট, আলট্রা রাইট কিছু দল, সব মিলিয়ে ৩৩৷ তারাসহ ৩৪। এটা একটা জগাখিচুরি ঐক্য। এই ঐক্য গতবার ফল দেয়নি। আমরা দল ভাঙাভাঙিতে নেই। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ বলেও ভারতীয় সাংবাদিকদের জানান তিনি।

আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬