ট্রেনিং স্কুলে ফায়ারিং অনুশীলনে আহত ৩ পুলিশ

১০ জানুয়ারি ২০২৩, ০৪:২৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
বেতবুনিয়া পুলিশ ট্রেনিং স্কুল

বেতবুনিয়া পুলিশ ট্রেনিং স্কুল © ফাইল ছবি

রাঙামাটির বেতবুনিয়া পুলিশ ট্রেনিং স্কুলে ফায়ারিং অনুশীলন করার সময় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বার্ষিক ফায়ারিং অনুশীলনের সময় চট্টগ্রাম নগর পুলিশের ওই তিন সদস্য আহত হন বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) স্পিনা রানী প্রামাণিক।

অতিরিক্ত উপ-কমিশনার স্পিনা রানী জানিয়েছেন, ট্রেনিং স্কুলে বার্ষিক ফায়ারিং অনুশীলন চলার সময় ফায়ারিং স্কোয়াডে নার্গিস আক্তার নামে একজন কনস্টেবল অসুস্থ হয়ে পড়ে যায়। তখন মিস ফায়ারে অপর তিন জন আহত হওয়ার ঘটনা ঘটে।

এসময় আহত হন কনস্টেবল মিনু আরা, অভি বড়ুয়া ও সুমন। তাদের মধ্যে মিনু আরা সিএমপির আকবর শাহ থানায় এবং অভি ও সুমন বাকলিয়া থানায় কর্মরত ছিলেন।

বর্তমানে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close