কাঁদায় পড়েছিল শিক্ষকের লাশ

০৮ জানুয়ারি ২০২৩, ০৬:০২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়

চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয় © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একটি ফসলি জমি থেকে তাপস বিষ্ণু (৫৫) নামে স্কুলশিক্ষকের কাঁদায় মাখানো লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঈশ্বরবা এলাকার জামতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তাপস বিষ্ণু ঝিনাইদহের গোপালপুর এলাকার সুনীল বিষ্ণুর ছেলে ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। 

স্থানীয় সূত্রে জানা যায়, তাপস বিষ্ণুর মানসিক অবস্থা তেমন ভাল ছিল না। ইচ্ছেমতো এখানে-সেখানে ঘোরাঘোরি করতেন। গতকাল রাতেও তিনি জামতলা এলাকায় অবস্থান করছিলেন। তবে রাত ৯টার পর থেকে তাকে আর ওই এলাকায় দেখা যায়নি। সকালে ফসলি জমিতে পানি দিতে গিয়ে কাঁদার মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাপস বিষ্ণুর মরদেহ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন: বছরের প্রথম দিন ৮০ ভাগ বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি: শিক্ষামন্ত্রী

নিহত তাপস বিষ্ণুর ভাই বিদ্যুৎ বিষ্ণু জানান, ভাই দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। শনিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন তিনি। রবিবার সকালে ভাইকে খুঁজতে কালীগঞ্জ শহরে আসতে হয়। পরে ঈশ্বরবা গ্রামের মাঠে একজনের লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভাইয়ের লাশ শনাক্ত করেন।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, তাপস বিষ্ণুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছনুরিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ট্যাগ: শিক্ষক
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে আড়ং, আবেদন শেষ ২৮ এপ্রিল
  • ২৩ এপ্রিল ২০২৬
এবার রাস্তায় নামছেন প্রাথমিকে চূড়ান্ত সুপারিশ পাওয়া ১৪ হাজা…
  • ২৩ এপ্রিল ২০২৬
আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ প্রি-ইভেন্ট সেশন অনুষ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ নেতাদের নিয়ে ঢাবিতে বৈঠকে …
  • ২৩ এপ্রিল ২০২৬
মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬