টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেলেন ১৬০ শিশু

২৫ ডিসেম্বর ২০২২, ০৩:৫৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পুরস্কার বিতরণী অনুষ্ঠান © সংগৃহীত

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পুরস্কার পেয়েছেন ১৬০ জন শিশু। কুমিল্লার একটি সামাজিক সংগঠন শিশুদের সাইকেল উপহার দিয়েছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) কুমিল্লার চান্দিনা উপজেলার দারোরা মাদরাসা মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। 

উপজেলার দারোরা, হোসেনপুর, সাকুচ, কেগলা এই চার গ্রামের ১৬০ জনকে সাইকেল উপহার দেওয়া হয়। এছাড়া জামাতে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মধ্যে ২২ জনকে সাইকেল, একজনকে সেলাই মেশিন, পাঁচজনকে শিক্ষাবৃত্তি, ৯২ জনকে বুক শেলফ এবং ৪০ জনকে বই পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নম্বর গল্লাই ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি এবং ১১ নম্বর নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়াসহ চান্দিনা উপজেলার আরো আট ইউনিয়নের চেয়ারম্যানরা। এ ছাড়া উপস্থিত ছিলেন দারোরা, হোসেনপুর, সাকুচ, কেগলা গ্রামের সম্মানিত অভিভাবকরা। মাওলানা ওমর ফারুক মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারোরা মাদরাসার প্রিন্সিপাল ও পরিবর্তন সমাজসেবা ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ মাও. আহামদুল্লাহ।

প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণি পর্যন্ত
  • ২২ এপ্রিল ২০২৬
যোগদানের অপেক্ষায় থাকা প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে …
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধ শেষ করার শর্ত নিয়ে বিভক্ত হতে পারে ইরান: নেতৃত্বের লড়…
  • ২২ এপ্রিল ২০২৬
পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মাউশির নতুন নির্দেশনা
  • ২২ এপ্রিল ২০২৬
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন …
  • ২২ এপ্রিল ২০২৬