ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

২৪ ডিসেম্বর ২০২২, ০৫:১৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
সঞ্জিত হোসেন আলিফ

সঞ্জিত হোসেন আলিফ © সংগৃহীত

জয়পুরহাটে ভটভটির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সঞ্জিত হোসেন আলিফ (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জয়পুরহাট পৌর শহরের গুলশান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্জিত হোসেন আলিফ শহরের শহরের শান্তিনগর এলাকার আলামিন হোসেনের ছেলে। তিনি মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাট থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন বলেন, শহরের গুলশান মোড় এলাকায় একটি ভটভটি ও একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হলে মোটরসাইকেলচালক আলিফ মাথায় আঘাত পান। পরে পথচারীরা তাকে উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।

ওসি (তদন্ত) সরোয়ার হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence