ওবায়দুল কাদের আবারও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে পারেন

২১ ডিসেম্বর ২০২২, ১০:১৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান

সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান © ফাইল ছবি

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম সম্মেলনে দলটির নেতৃত্বে বড় পরিবর্তন হবে বলে আভাস দিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান।

তিনি বলেছেন, সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সভানেত্রী হিসেবে নতুন কমিটি ঘোষণা করবেন। যোগ্যতার প্রমাণ দেখানোয় আবারও এই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের আসতে পারেন।

আজ বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় ‘পখিরা’র পীর মরহুম ছগির মাহমুদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মাদারীপুর-২ আসনের এই সংসদ সদস্য বলেন, প্রাচীন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী একটানা ১৪ বছর ক্ষমতায় রয়েছে। দক্ষিণাঞ্চলে পদ্মা সেতুসহ সারা দেশের উন্নয়ন দেখে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে জনগণ। এই নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যথেষ্ট ভূমিকা রাখবে।’

তিনি বলেন, নতুন কমিটির দায়িত্বই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে আওয়ামী লীগকে জয়ী করার জন্য দলের সাংগঠনিক শক্তি গড়ে তোলা। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড ও আন্দোলনের নামে নাশকতা প্রতিহত করতে সক্ষম হবে এই কমিটি।

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড
  • ০১ নভেম্বর ২০২৬
জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬