বিচারকের সই-সিল জালিয়াতি করে গ্রেফতার ছাত্রলীগ নেতা

১২ ডিসেম্বর ২০২২, ০৫:৪৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM

© সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের সই ও সিল জালিয়াতির মামলায় গ্রেফতার হয়েছেন এক ছাত্রলীগ নেতা। ইশতিয়াক আহমেদ বাপ্পি (২৯) নামের ওই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১২ ডিসেম্বর) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: স্থায়ী ক্যাম্পাসে যেতে সময় পাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো

গ্রেফতার ইশতিয়াক আহমেদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সরাইল গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ইশতিয়াক।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান।

তিনি বলেন, আদালতের কাগজপত্র জালিয়াতির অভিযোগে এক আইনজীবী আদালতে মামলা করেন। ওই মামলায় সকালে নিজ বাড়ি থেকে বাপ্পিকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬