‘জয় বাংলা’র সঙ্গে জাতীয় স্লোগানে ‌‘জয় বঙ্গবন্ধু’ চেয়ে রিট

১১ ডিসেম্বর ২০২২, ১২:৪২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
জাতীয় স্লোগানে ‌‘জয় বঙ্গবন্ধু’ চেয়ে রিট

জাতীয় স্লোগানে ‌‘জয় বঙ্গবন্ধু’ চেয়ে রিট © ফাইল ছবি

জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে হাইকোর্টে। আবেদনটি শুনানির জন্য আজ রোববার (১১ ডিসেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চের কার্য তালিকায় রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেলসহ ১৩ আইনজীবী এ রিট দায়ের করেন। এর আগে গত ২০ জুন পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ, আইন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সচিবকে এ নোটিশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের ১১ জন আইনজীবী নোটিশটি পাঠান।

নোটিশ পাঠানো আইনজীবীরা হলেন- মো. আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া, মো. আবু জুবায়ের সজিব, রাশিদা চৌধুরী, মিনহাজুল ইসলাম, মো. রায়হান কাওসার, রফিকুল ইসলাম ফারুক, মো. হামিদুল ইসলাম, এ এস এম শহীদ উল্লাহ, এ বি এম শাহজাহান আকন্দ মাসুম, মো. এহসান হাবিব ও কুমার ডি. উজ্জ্বল।

নোটিশে বলা হয়, ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান করা হয়েছে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে জাতির মুক্তির পথ উন্মোচন করেছেন। ‘জয় বঙ্গবন্ধু’ শব্দ বাদ দিয়ে শুধু ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হতে পারে না। মুক্তিযুদ্ধকালে সবাই ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ উচ্চারণ করতো।

রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬