আর্জেন্টিনার ২-২ গোলে সমতা, টাইব্রেকারের টেনশনে সমর্থকের মৃত্যু

১১ ডিসেম্বর ২০২২, ১২:১৪ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM

© সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের খেলা দেখার সময় অসুস্থ হয়ে মানবেন্দ্র কুমার সাহা (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি আর্জেন্টিনার সমর্থক ছিলেন। শনিবার (১০ ডিসেম্বর) ভোররাতের দিকে উপজেলার গাজনা ইউনিয়নের গাজনা গ্রামে এ ঘটনা ঘটে। 

মানবেন্দ্র কুমার সাহা ওই গ্রামের মৃত মনোজ কুমার সাহার ছেলে। তার দুই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। গাজনা বাজারে একটি ওষুধের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। 

প্রত্যক্ষদর্শীদের মতে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে অন্যদের মতো মানবেন্দ্র সাহা গাজনা বাজারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন। আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের খেলা চলাকালে একেবারে শেষ মুহূর্তে নেদারল্যান্ডসের দেওয়া গোলে খেলা ২-২ গোলে সমতা হয়। পরে মানবেন্দ্র বাড়িতে চলে যান। টাইব্রেকারের চিন্তায় আর খেলা না দেখলেও তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

এ বিষয়ে গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বলেন, মানবেন্দ্র সাহা একজন আর্জেন্টিনার ভক্ত ছিলেন। রাতে গাজনা বাজারে খেলা দেখছিলেন। টাইব্রেকারের শুরুতেই তিনি প্রচণ্ড টেনশনে অসুস্থ হয়ে পড়েন। খেলা শেষ না করেই বাড়িতে চলে যান এবং বাড়িতে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির হোসেন বলেন, ভোরের দিকে মানবেন্দ্র সাহা নামের এক রোগীকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

নিজেরা চাঁদা তুলে খেলার মাঠের জন্য ৬০ শতাংশ জমি কিনলেন গ্রা…
  • ০১ নভেম্বর ২০২৬
আইইউবি’র ‘ইনোভেশন টু ইমপ্যাক্ট’ প্রতিযোগিতার ইনকিউবেশন পর্ব…
  • ০১ নভেম্বর ২০২৬
রাজধানীতে ছয় রুটে আজ থেকে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু
  • ০১ নভেম্বর ২০২৬
বাবার মৃত্যুর পর বন্ধ হতে বসেছিল পড়ালেখা, পুরো উপজেলায় একমা…
  • ০১ নভেম্বর ২০২৬
জরুরি প্রয়োজনে ওয়ালটন প্লাজার যেকোনো শাখা থেকে তোলা যাবে এক…
  • ০১ নভেম্বর ২০২৬
বিইউএফটিতে অনুষ্ঠিত হলো ৭ম টেক্সটাইল গবেষণা সম্মেলন
  • ০১ নভেম্বর ২০২৬