এপিডিইউর প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন মির্জা ফখরুল

০৮ ডিসেম্বর ২০২২, ০৯:৪৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের উদারপন্থী রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক প্লাটফরম এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন (APDU) এর প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে এশিয়া ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়নের কাউন্সিল সভায় ইউনিয়নের এশিয়া প্যাসিফিক চ্যাপ্টারের এই নির্বাচন করা হয়। মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মাদ নাশিদ এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন-এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: ১০ ডিসেম্বর ঘিরে প্রস্তুত র‍্যাবের হেলিকপ্টার

এতে আরও বলা হয়, ৬ ও ৭ ডিসেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়ন এর কাউন্সিল সভায় বিএনপি'র প্রতিনিধিত্ব করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

কাউন্সিল সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী তাঁর বক্তব্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যখ্যা করে। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের চলমান আন্দোলন বিষয় বিএনপি ও বাংলাদেশ গণতান্ত্রিক শক্তির অবস্থানের কথা তুলে ধরেন। সম্মেলনে অংশ গ্রহণকারীরা বাংলাদেশের চলমান গণতান্ত্রিক সংগ্রামের প্রতি তাদের সংহতি প্রকাশ করেন।

রেজিস্ট্রেশন ছাড়া উপবৃত্তি নয়, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের স…
  • ১৬ মার্চ ২০২৬
তথ্য অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন শুরু ১ এপ…
  • ১৬ মার্চ ২০২৬
সহায়তা না দিলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খারাপ’ হবে: ট্রাম্প 
  • ১৬ মার্চ ২০২৬
বিশ্ববিদ্যালয় বন্ধের সুযোগে পাহাড় কেটে বালু লুট
  • ১৬ মার্চ ২০২৬
আবেদন না করলেও বেসরকারি শিক্ষকদের বদলি করতে পারবে সরকার
  • ১৬ মার্চ ২০২৬
আওয়ামী পেশাজীবী কমিটির ইফতার মাহফিলে প্রধান অতিথি বিএনপির এ…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence