ব্রাজিলের খেলার সময় জন্ম, নাম রাখা হলো নেইমার

০৭ ডিসেম্বর ২০২২, ০২:১৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
ব্রাজিলের খেলার সময় জন্ম, নাম রাখা হলো নেইমার

ব্রাজিলের খেলার সময় জন্ম, নাম রাখা হলো নেইমার © সংগৃহীত

ব্রাজিল ও দক্ষিণ কোরিয়ার খেলা চলাকালীন পটুয়াখালীর কলাপাড়ায় জন্ম নেয়া এক শিশুর নাম রাখা হয়েছে ‘নেইমার’। গত সোমবার (৫ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে কলাপাড়া ক্লিনিকে শিশুটির জন্ম দেন ফাতেমা বেগম নামের নারী। ফাতেমা কলাপাড়া পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের নজিবুল্লাহর স্ত্রী ফাতেমা।

ক্লিনিক সূত্রে জানা যায়, খেলা শুরুর প্রথমার্ধ্বে ৪ গোল দেওয়ার পর হঠাৎ ডাক্তারের কাছে খবর কাছে আসে প্রসব বেদনায় ক্লিনিকের বেডে কাতরাচ্ছে ফাতেমা বেগম নামে এক প্রসূতি মা। রোগীর অসুস্থতা বেড়ে গেলে তাৎক্ষণিক নেওয়া হয় অপারেশন থিয়েটারে। করা হয় সিজার।

পরে নবজাতকটি মায়ের পেট থেকে বের করার পরই চিকিৎসকের অপরাশনের কাজে ব্যবহৃত একটি যন্ত্র (কাঁচি) ধরে ফেলে। এ সময় ডা. লেলিন উচ্ছ্বসিত হয়ে ওই শিশুর নাম রাখেন নেইমার এবং ছবি তুলে রাখেন। পরে তার ফেসবুক ওয়ালে ছবি শেয়ার করলে বিষয়টি জানাজানি হয়।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নবজাতক নেইমারের ছোট চাচি অন্তরা বেগম জানান, কলাপাড়া পৌর শহরের ৬নং ওয়ার্ডের নজিবুল্লাহর স্ত্রী ফাতেমা বেগম। রাত ২টার দিকে প্রসব বেদনা ওঠার পরই ফাতেমাকে ক্লিনিকে নিয়ে আসি। পরে তাৎক্ষনিক ডা. লেলিন ফাতেমার সিজার করেন এবং শিশুটির নাম রাখেন নেইমার।

ক্লিনিকের সেবিকা আলো বেগম বলেন, আমরা সবাই মিলে খেলা দেখছিলাম ব্রাজিল ৪ গোল দেওয়ার পর আমরা অনেকটা উচ্ছ্বসিত ছিলাম। কিন্তু এ সময় ওই রোগীকে ক্লিনিকে নিয়ে আসা হলে আমরা খেলার প্রথমার্ধ্ব শেষ হওয়ার আগেই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাই। সিজার শেষে বাচ্চাটি অবাক কাণ্ড ঘটিয়ে ফেলে। সে ডা. লেলিনের সিজারিয়ান কাজে ব্যবহৃত যন্ত্রটি ধরে ফেলে। এই বিষয়টি আমাদের কাছে খুব ভালো লেগেছে।

কলাপাড়া হাসপাতালের আরএমও ডা. লেলিন জানান, আমরা ক্লিনিকের সবাই একসঙ্গে বসে ব্রাজিলের জার্সি পরে খেলা উপভোগ করছিলাম। ৪ গোল হওয়ায় খেলাটি বেশ জমে উঠেছিল। এ সময় ওই রোগীর অবস্থা খারাপ দেখে খেলার বিরতির মাঝে তাৎক্ষণিকভাবে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে অস্ত্রোপচার করি।

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081