ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

০৭ ডিসেম্বর ২০২২, ১১:৩৯ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ © সংগৃহীত

সিরিজ জয়ের হাতছানি নিয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।

আজ (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে।

এই ম্যাচে ভারত বধের লক্ষ্যে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারা হাসান মাহমুদকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় দলে এনেছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।

এদিকে সিরিজে ফিরে আসার লক্ষ্যে এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচে ইনজুরির জন্য খেলতে না পারা আক্সার প্যাটেল ফিরেছেন এই ম্যাচে। তাকে জায়গা করে দিতে সরে গেছেন শাহবাজ আহমেদ। এদিকে প্রথম ম্যাচে খারাপ বোলিং করা কুলদীপ সেনের বদলে সুযোগ পেয়েছেন গতিময় পেসার উমরান মালিক।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), আনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক এবং আক্সার প্যাটেল।

এখন বাংলাদেশ সিরিজটা নিজেদের করে নিতে পারলেই ‘ষোলো কলা’ পূর্ণ হয়। সেটি কি হবে এই প্রশ্নই এখন সবার মনে। হারতে হারতে প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। স্বপ্ন এবার সিরিজ জয়ের। সে লক্ষ্যেই মাঠে নামবে অধিনায়ক লিটন দাসের দল। আর সমতায় ফিরে সিরিজ বাঁচাতে মুখিয়ে থাকবে রোহিত শর্মার ভারত।

জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
আওয়ামীলীগ ব্যাক করেছে, দেখো নাই? কি, রাগ করলা?
  • ১৯ মে ২০২৬
ভূমি সেবা সহজীকরণে এনএসইউতে ল্যান্ড সার্ভিস ফেয়ার ও কুইজ প…
  • ১৯ মে ২০২৬
ভাইরাল ভিডিও দেখেছে ১ কোটি ৬০ লাখ মানুষ, যা বললেন ঈমান
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081