ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ PM
কুবি লোগো

কুবি লোগো © সংগৃহীত

সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধি করে মেধার অবমূল্যায়ন ও রাজনৈতিক সুপারিশ-প্রভাব খাটানোর সুযোগ সৃষ্টি বন্ধ করতে হবে-এমন দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মানববন্ধন কর্মসূচি ডাক দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। ‘শিক্ষার্থীবৃন্দ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

আরও পড়ুন: ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ

আয়োজকদের দাবি, সরকারি চাকরির নিয়োগপ্রক্রিয়ায় মৌখিক পরীক্ষার নম্বর অযৌক্তিকভাবে বাড়ানো হলে লিখিত পরীক্ষায় অর্জিত মেধার যথাযথ মূল্যায়ন বাধাগ্রস্ত হতে পারে। পাশাপাশি রাজনৈতিক সুপারিশ ও প্রভাব খাটানোর সুযোগ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

তারা মেধাভিত্তিক, স্বচ্ছ ও বৈষম্যহীন নিয়োগব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে মানববন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সেরা গবেষকদের সম্মাননা দিতে ইউএপিতে অনুষ্ঠিত হলো ‘রিসার্চ এ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9