চিংড়ি মাছে জেলি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ PM
ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। © টিডিসি ফটো

ময়মনসিংহের আকুয়া বাইপাস হাটে চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলি মেশানো প্রায় ৬০কেজি চিংড়ি ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নগরীর বাইপাস মৎস হাটে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা মৎস অফিসের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। অভিযানে চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির সঙ্গে জড়িত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, চিংড়ি মাছে জেলি মেশালে মাছের আকার ও ওজন কৃত্রিমভাবে বাড়ানো যায়। এতে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি জেলিযুক্ত মাছ খেলে স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে। এ কারণে জনস্বার্থে ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযান শেষে জেলি মেশানো প্রায় ৬০ কেজি চিংড়ি ধ্বংস করা হয়। এ সময় সহকারী উপজেলা মৎস কর্মকর্তা (সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা অতিঃ দাঃ) নাহিদা পারভীন খানম ও কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম জানান, জেলি দেওয়া চিংড়ি মাছ বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। মৎস্য সম্পদ সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে খাদ্যে ভেজালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পুলিশের ৪ কর্মকর্তা আটক নিয়ে যা বলছে সদর দপ্তর
  • ২৬ নভেম্বর ২০২৬
শিক্ষক শ্বশুর অবসরে ২০২৩ সালে, তার ধারণা— ‘আমার ঘরে এমপি থা…
  • ২৬ নভেম্বর ২০২৬
একাধিক পদে জনবল নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি,…
  • ২৬ নভেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা
  • ২৬ নভেম্বর ২০২৬
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পার্ক নি…
  • ২৬ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে সড়কে পড়ে ছিল যুবকের মরদেহ
  • ২৬ নভেম্বর ২০২৬