রাজধানীর যেসব এলাকায় কাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

০৬ ডিসেম্বর ২০২২, ০৫:০১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
গ্যাস

গ্যাস © ফাইল ফটাে

রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল বুধবার বেলা ১টা থেকে পরবর্তী ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য ৭ ডিসেম্বর বেলা ১টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

তিতাসের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামীকাল ১১ ঘণ্টা রাজধানীর তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুন বাজার, বাড্ডা, খিলবাড়িরটেক এলাকায় গ্যাস থাকবে না। এসব এলাকার আশপাশে গ্যাসের চাপ কম থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬