বিয়ে না দেওয়ায় কলেজছাত্রের আত্মহত্যা

০৫ ডিসেম্বর ২০২২, ০৩:৩৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
সাকিবুল ইসলাম জয়

সাকিবুল ইসলাম জয় © সংগৃহীত

বিয়ে না দেওয়ায় বাবার সঙ্গে অভিমান করে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। সোমবার (৫ ডিসেম্বর) সকালে নিজ বাড়ি থেকে ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শিক্ষার্থীর নাম সাকিবুল ইসলাম জয়। সে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্র এবং পৌর শহরের ভাকুড়া উত্তরপাড়া মহল্লার মামুজানের ছেলে।

পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক বাবুল আকতার জানান, নিজ মায়ের পর ২য় মাও সংসার ছেড়ে চলে যাওয়ায় প্রায় ৬ মাস ধরে বিয়ে করতে চায় পৌর শহরের ভাকুড়া উত্তরপাড়া মহল্লার মামুজানের ছেলে সাকিবুল ইসলাম জয়। কিন্তু তার পিতা তাকে বিয়ে না দিয়ে মাস তিনেক আগে নিজেই আবারো বিয়ে করেন। বাবা তৃতীয় বিয়ে করায় মন খারাপ হয় জয়ের। এর পর হতাশায় ভুগতে থাকে সে। অবশেষে গতকাল রবিবার রাতে নিজ ঘরে ফ্যানের সঙ্গে মাফলার পেচিয়ে আত্নহত্য করে জয়। 

পৌর কাউন্সিলর মাহাফুজ জানান, জয় ও এক শিশু কন্যাকে রেখেই অন্যের সঙ্গে পালিয়ে বিয়ে করেন মামুজানের প্রথম স্ত্রী। এরপর দ্বিতীয় বিয়ে করেন মামুজান। পরে দ্বিতীয় স্ত্রীও একটি কন্যা সন্তান রেখে প্রায় দুই বছর আগে পালিয়ে যান। এরপর সংসারের হাল ধরতে বিয়ে করতে চান তার বড় ছেলে জয়। তবে ছেলের বিয়ের বয়স না হওয়ার কারণে জয়কে বিয়ে না করিয়ে নিজেই তৃতীয় বিয়ে করেন মামুজান। এতে হয়তো দুঃখ পায় জয়। সে কারণে জয় আত্মহত্যা করতে পারে বলে ধারণা করেন এই পৌর কাউন্সিলর।

এই বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ধূপের ধোঁয়ায় ২০ বছরের জীবন, ৫-১০ টাকায় চলে নয়নের সংসার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষকের নিহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের এইচএসসির ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজবাড়ী ডিগ্রি কলেজে বিভিন্ন পদে নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি-২০২৬’
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬