‘খেলা হবে’ এটা রাজনৈতিক স্লোগান নয়: তোফায়েল আহমেদ

০৩ ডিসেম্বর ২০২২, ০৭:৩৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
তোফায়েল আহমেদ

তোফায়েল আহমেদ © সংগৃহীত

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘খেলা হবে’ স্লোগানের সমালোচনা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ।

শনিবার (৩ডিসেম্বর) দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, আমরা আজকাল একটা স্লোগান বের করেছি, ‘খেলা হবে’। আমার দৃষ্টিতে এটা রাজনৈতিক স্লোগান না, এটা রাজনৈতিক স্লোগান হতে পারে না।

আরও পড়ুন : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

‘খেলা হবে’ স্লোগান না দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘পলিটিক্সে মারপিট হবে, আমার বক্তব্য আমি দেব। কিন্তু কী একটা কথা, খেলা হবে! আমার বিবেক বলে, এই স্লোগানটা এভাবে দেওয়া উচিত না।

বিএনপিকে উদ্দেশ্য করে তোফায়েল আহমেদ বলেন, তারা কথায় কথায় বলে সরকারের পতন। সরকার পতন এতো সহজ! বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলে বিস্তৃত। আওয়ামী লীগকে পরাজিত করা যাবে না।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

 

এইচএসসিতে জিপিএ ৩.২৫, তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা থাক…
  • ১০ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি দিল বুয়েট
  • ১০ নভেম্বর ২০২৬
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে দেখিয়ে দেব— কারা কাদের সাথে …
  • ১০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টত অকার্যকর, কোনো কার্যকারিতা দে…
  • ১০ নভেম্বর ২০২৬
রামেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আটক
  • ১০ নভেম্বর ২০২৬
৬০ টাকা বেতনের টয়লেট ক্লিনার থেকে ব্যাংকের এজিএম, যে গল্প হ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950