পাইকারির পর বিদ্যুতের খুচরা দাম বাড়ানোর প্রস্তাব

২১ নভেম্বর ২০২২, ০৮:৩৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM

© সংগৃহীত

বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর পর খুচরা বা গ্রাহক পর্যায়ে দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) ছুটে গেছে বিতরণ কোম্পানি। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির প্রথম প্রস্তাব দিল। প্রতিষ্ঠানটি খুলনা বরিশালসহ দক্ষিণ পশ্চিমের ২১ জেলায় বিদ্যুৎ বিতরণ করে।

আজ সোমবার (২১ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আজহারুল ইসলাম। তিনি বলেন, এরই মধ্যে জমা দেওয়া আবেদনে ২০ শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। মূলত পাইকারি দাম বাড়াতে খুচরা বিদ্যুৎ বিক্রির প্রভাব বিবেচনা করে এই দাম বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলে সিট পান না ৮৮ শতাংশ শিক্ষার্থী

তিনি জানান, গত শনিবার (১৯ নভেম্বর) তারা আবেদনটি করেছেন। তবে কমিশনের সদস্য আবু ফারুক এখনও প্রস্তাবটি বিইআরসিতে পৌঁছায়নি বলে জানান। এ বিষয়ে মঙ্গলবার খবর নিয়ে তিনি বলতে পারবেন।

এব্যাপারে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান জানান, ‘আমরা এখনও আবেদন করিনি। কিন্তু আবেদন করার প্রস্তুতি নিচ্ছি। এখনও আমার অফিসে এ বিষয়ে কাজ চলছে।’ 

উল্লেখ্য, সোমবার পাইকারি বিদ্যুতের দাম ১৯.৯২ শতাংশ বাড়ানো হয়েছে। এতে প্রতি ইউনিট বিদ্যুৎ ৫ টাকা ১৭ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ২০ পয়সা করা হয়।

ট্যাগ: বিদ্যুৎ
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close