দেশে দুর্ভিক্ষ হবে না: কৃষিমন্ত্রী  

১৭ নভেম্বর ২০২২, ০৮:৩৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
ড. মো: আব্দুর রাজ্জাক

ড. মো: আব্দুর রাজ্জাক © ফাইল ছবি

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে দুর্ভিক্ষ হবে না। সারাদেশ থেকেই আমনের বাম্পার ফলনের খবর পাওয়া যাচ্ছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন উৎপাদন হবে। সবাই বলছে যে, এ বছর বৃষ্টি না হওয়ায় স্মরণাতীতকালে সবচেয়ে ভালো ধান হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর ডমেনিকো স্কালপেল্লি (Domenico Scalpelli) এর নেতৃত্বে প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতিসংঘ  ও বিশ্বব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান অনুমান করছে পৃথিবীতে একটি খাদ্য সংকট হওয়ার সম্ভাবনা আছে। এটাকে বিবেচনায় নিয়েই সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দূরদর্শী। কৃষি মন্ত্রণালয়ও গুরুত্বের সাথে কাজ করছে। স্বাধীনতার পর থেকেই আমাদের খাদ্য নিরাপত্তার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সহযোগিতা করছে। গত ৬ বছর ধরে রোহিঙ্গাদের জন্য যে খাদ্য প্রয়োজন সেটিও বিশ্ব খাদ্য সংস্থার মাধ্যমেই দেওয়া হয়।

বৈঠকে বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর ডমেনিকো স্কালপেল্লি বলেন, বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কোনরকম সম্ভাবনা নেই। তবে ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউকের মতো উন্নত দেশসহ সকল দেশকেই আগামী বছর খাদ্য নিয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। 

মতবিনিময়কালে সরকারের প্রতি বিএনপির বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের মন্ত্রী বলেন, বিএনপি বলছে আন্দোলন সমাবেশ করে সরকারের পতন ঘটাবে, শেখ হাসিনা পালাবার জায়গা পাবে না, পালাবার রাস্তা পাবে না। শেখ হাসিনা কি পালায়? উল্টো দেশে আসে। যখন তত্ত্বাবধায়ক সরকার তাঁকে দেশে আসতে দেবে না, আমরা আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ প্রয়োগ করি। আমাদের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসেছেন। বঙ্গবন্ধুও কোনোদিন এদেশ থেকে পালিয়ে যাননি।

তিনি আরও বলেন, প্রতিদিন বিএনপি বলছে শেখ হাসিনা পালাবার রাস্তা পাবে না। সরকারের কেউ পালাবে না। জনগণই সিদ্ধান্ত নেবে এবং ইনশাআল্লাহ জনগণকে নিয়ে রাজনৈতিকভাবেই যত হুমকি আসুক আমরা সেটা মোকাবিলা করবো।

ট্যাগ: কৃষক
সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন জামাল মুসিয়ালা, মাঠে কী হয়েছিল
  • ১৮ আগস্ট ২০২৬
জাল নোটসহ স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী
  • ১৮ আগস্ট ২০২৬
স্ত্রী-সন্তানের ফেলে যাওয়া প্রবাসী জামাল মারা গেছেন, গ্রামব…
  • ১৮ আগস্ট ২০২৬
মাদ্রাসার শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় শিক্ষকের মৃত্যু
  • ১৮ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে লাঞ্ছনার অভিযোগে শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে …
  • ১৮ আগস্ট ২০২৬
বুটেক্সে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় ২ নেতাকে …
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage