৫ বছরের সাজার ভয়ে ১৮ বছর পলাতক আসামি

১৭ নভেম্বর ২০২২, ০১:২০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
৫ বছরের সাজার ভয়ে ১৮ বছর পলাতক আসামি

৫ বছরের সাজার ভয়ে ১৮ বছর পলাতক আসামি © সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলায় ৫ বছরের সাজা এড়াতে দীর্ঘ ১৮ বছর পলাতক ছিলেন শাহাবুদ্দিন( ৫০) নামের এক আসামি। বুধবার (১৬ নভেম্বর) সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে আদালতে প্রেরণ করা হয় তাকে। শাহাবুদ্দিন দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের কাঞ্চন মাঝির ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, ২০০৫ সনে চরফ্যাশন থানায় দায়েরকৃত একটি জি আর মামলা হয় ওই আসামী শাহাবুদ্দিনের বিরুদ্ধে। ওই মামলায় তিনি নিয়মিত হাজিরা না হওয়ায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন। মামলার বিচার চলাকালীন সময় উপস্থিত না থাকায় বিজ্ঞ আদালত তার ৫ বছরের সাজা দেয়। কিন্তু আসামী শাহাবুদ্দিন আদালতে আত্মর্সমাপন না করে পালিয়ে যান। ৫ বছরের  সাজা এড়াতে তিনি ১৮ বছর পালিয়ে ছিলেন। 

আরও পড়ুন: রাত আড়াইটায় চনপাড়াতে খুন হন ফারদিন, বান্ধবী বুশরার সম্পৃক্ততা মেলেনি

দক্ষিণ আইচা থানার এস আই মো. শামিম জানান, অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে দক্ষিণ আইচা পুলিশের একটি দল ছদ্দবেশ ধারন করে  বুধবার বিকাল সাড়ে ৪ টার সময় সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার পলাতক আসামী শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেন। 

দক্ষিণ আইচা থানার (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামী সাজা এড়াতে দির্ঘদিন পলাতক ছিলেন। ওই আসামীকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

জুনিয়রকে মাথা ফাটানোর অভিযোগ, শাস্তি পেলেন ছাত্র ইউনিয়ন নে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস: পদের চেয়েও মৌখিক পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কম
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় জানাল পিএসসি
  • ০৭ এপ্রিল ২০২৬
‘কে উপদেষ্টার সঙ্গে ভোর ৫টা পর্যন্ত মিটিং করেছে, এগুলো জানি’
  • ০৭ এপ্রিল ২০২৬
৫ দফা দাবিতে উপাচার্যকে ‘স্কুল অব ল’র বাউবি শিক্ষার্থীদের স…
  • ০৭ এপ্রিল ২০২৬
close