কলেজ ছাত্রদের সমকামিতা নিয়ে বিস্ফোরক মন্তব্য সিভিল সার্জনের 

১৫ নভেম্বর ২০২২, ০৬:৩৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
যশোরে এইচআইভি-এইডস প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস

যশোরে এইচআইভি-এইডস প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস © সংগৃহীত

যশোরের একটি সরকারি কলেজের ছাত্রদের সমকামিতায় জড়িয়ে পড়ার বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জেলা সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউজ আয়োজিত এইচআইভি-এইডস প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এ বিষয়ে মন্তব্য করেন তিনি।

সিভিল সার্জন বলেন, ‘সম্প্রতি যশোরের একটি সরকারি কলেজের ছাত্রদের সমকামিতায় জড়িয়ে পড়ার প্রবণতা বাড়ছে। এ-সংক্রান্ত ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে।’

তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ পুরুষ ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি (এইড) সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। যশোরের বেনাপোল স্থলবন্দর ও পতিতালয় থাকায় এইচআইভি সংক্রমণের ঝুঁকি রয়েছে। কাজেই এইচআইভি প্রতিরোধে বেশি সচেতন হতে হবে। সংকোচ করা যাবে না। স্কিনিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে।

আরও পড়ুন: ক্লাস শুরুর তারিখ জানাল ২২ বিশ্ববিদ্যালয়

সভায় লাইট হাউজের সাব-ডিআইসি ইনচার্জ মিলন মণ্ডল জানান, বাংলাদেশে ২০২১ সাল পর্যন্ত এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছেন আট হাজার ৭৬১ জন। এরমধ্যে ২০২১ সালে আক্রান্ত হয়েছেন ৭২৯ জন। ২০২১ সাল পর্যন্ত দেশে এইডসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৫৮৮ জন। আর ২০২১ সালে মারা গেছেন ২০৫ জন। শুধু যশোর জেলায় ২০২২ সালে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন।

সভায় প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ, যশোর পৌরসভার কাউন্সিলর রোকেয়া পারভিন ডলি ও রাশেদ আব্বাস প্রমুখ।

ট্যাগ: এইডস
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬