লম্বা চুলের কারণে মৃত্যুের মুখে কলেজছাত্রী

১১ নভেম্বর ২০২২, ০৬:৩৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
ঝুম্পা মজুমদার

ঝুম্পা মজুমদার © সংগৃহীত

লম্বা চুল সকলেরই পছন্দ। তবে এই লম্বা চুলের কারণেই মৃত্যুর মুখে পড়েছেন এক কলেজছাত্রী। বর্তমানে ওই ছাত্রী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন কলেজছাত্রীর নাম ঝুম্পা মজুমদার (২০)। তিনি সাতক্ষীরার কুমিরা মহিলা কলেজের অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর পাটকেলঘাটা থেকে ইজিবাইকযোগে সাতক্ষীরা শহরের কেন্দ্রে পরীক্ষা দিতে এসেছিলেন ঝুম্পা। পথে মাথার লম্বা চুল জড়িয়ে যায় ইজিবাইকের মোটরে।

মর্মান্তিক সেই দুর্ঘটনায় প্রাণ বাঁচলেও ঝুম্পার মাথার ওপর থেকে চামড়াসহ সব চুল উঠে জড়িয়ে যায় মোটরে। পরে তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিযকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

ঝুম্পা মজুমদারের বাবা নেপাল মজুমদার বলেন, ‘আমি অন্যের জমিতে কৃষিকাজ করে সংসার চালাই। অনেক কষ্টে মেয়েকে লেখাপড়া করিয়েছি। আমার মেয়েটা বাঁচতে চায়। তবে আমার পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব না। আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমার মেয়েকে বাঁচার সুযোগ করে দিন।’

ইটভাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু
  • ০৩ মার্চ ২০২৬
মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠানের মাঝেই নিভে গেল মায়ের প্রাণ
  • ০৩ মার্চ ২০২৬
এমপির ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
  • ০৩ মার্চ ২০২৬
শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ সহযোগী দেশি-বিদেশি অস্ত্রসহ …
  • ০৩ মার্চ ২০২৬
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ০৩ মার্চ ২০২৬
নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বি…
  • ০৩ মার্চ ২০২৬