দুই শিক্ষা কর্মকর্তার শাস্তি চাইলেন শিক্ষক-কর্মচারীরা

০৯ নভেম্বর ২০২২, ১২:১৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
শিক্ষকদের মানববন্ধন

শিক্ষকদের মানববন্ধন © সংগৃহীত

রাজশাহী আঞ্চলিক শিক্ষা কার্যালয়ের দুই কর্মকর্তাকে অপসারণ ও বিভাগীয় শান্তির দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক কর্মচারী সমিতি। বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে বিভাগের আট জেলার এমপিওভুক্ত কলেজের শিক্ষকরা রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনের ফটকে মানববন্ধন করে এ দাবি জানান।

শিক্ষকরা বলেন, আঞ্চলিক পরিচালক কামাল হোসেন ও পরিচালক আবু রেজা দীর্ঘদিন নানা বিষয়ে, নানা কাজে মানসিকভাবে হয়রানি ও নির্যাতন করছেন শিক্ষকদের। তাদের বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ আদায় করে কাজ করে দেয়ার অভিযোগও করেন তারা।

এ জন্য কার্যালয়টির সুষ্ঠু কার্যক্রম বজায় রাখার স্বার্থে এবং শিক্ষকদের নির্যাতন ও ঘুষ বাণিজ্য থেকে মুক্তি দিতে দুই কর্মকর্তার বিভাগীয় শাস্তি ও অপসারণ দাবি করেন শিক্ষকরা।

কর্মসূচিতে বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশনের বিভিন্ন জেলা ও উপজেলার শাখা এবং কারিগরি শাখার শিক্ষক ও সহকারীরা অংশ নেন।

শাহবাগ থানায় জুবায়ের-মোসাদ্দেকের ওপর হামলা ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
ছাত্রদল-শিবিরে উত্তপ্ত শাহবাগ থানা
  • ২৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণের মৃ…
  • ২৩ এপ্রিল ২০২৬
গ্রিন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের নেতৃত্বে আবদুল্লাহ-সাকিব
  • ২৩ এপ্রিল ২০২৬
বুটেক্সে অনুষ্ঠিত হল আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার
  • ২৩ এপ্রিল ২০২৬
জার্মানির অপরচুনিটি কার্ড ভিসা কী
  • ২৩ এপ্রিল ২০২৬