দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য বই আনছে সিসিমপুর

০৭ নভেম্বর ২০২২, ১০:১৯ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৩ PM
সিসিমপুর

সিসিমপুর © সংগৃহীত

দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের পড়ার উপযোগী করে ১০টি বই প্রকাশের উদ্যোগ নিয়েছে সিসিমপুর। উদ্যোগের অংশ হিসেবে সিসিমপুরের জনপ্রিয় দশটি বই ব্রেইল পদ্ধতিতে প্রকাশিত হবে। সিসিমপুরের জন্য এই বইগুলো তৈরি করবে স্পর্শ ফাউন্ডেশন।

রোববার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিসিমপুরের এই ব্রেইল বইগুলো দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের স্কুলগুলোতে বিনামূল্যে বিতরণের জন্য প্রকাশিত হচ্ছে। পরবর্তী সময়ে বইমেলাতে পাওয়া যাবে এসব বই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর কার্যালয়ে সিসিমপুর এবং স্পর্শ ফাউন্ডেশনের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সিসিমপুরের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহ আলম এবং স্পর্শ ফাউন্ডেশনের পক্ষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাজিয়া জাবীন।

সিসিমপুরের কান্ট্রি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম এবং স্পর্শ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাজিয়া জাবীন চুক্তিতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ফেনীতে অনুপস্থিত ৩৬৫।

সিসিমপুরের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, বাংলাদেশের সকল শিশুর কাছে পৌঁছাতে চায় সিসিমপুর। ব্রেইল বই প্রকাশ করার মাধ্যমে আমরা আমাদের সেই লক্ষ্যের দিকে আরেক ধাপ এগিয়ে গেলাম।

সিসিমপুরের ব্রেইল বই প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্পর্শ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাজিয়া জাবীন বলেন, এই উদ্যোগের ফলে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুরাও এখন সিসিমপুরের মজার মজার বই পড়তে পারবে।

সিসিমপুরের এই ব্রেইল বইগুলো দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের স্কুলগুলোতে বিনামূল্যে বিতরণ করা হবে। পরবর্তী সময়ে এসব বই বইমেলায় পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০২২ সালে শিশুতোষ অনুষ্ঠানের জন্য বিশ্বজুড়ে সমাদৃত কিডস্ক্রিন অ্যাওয়ার্ড অর্জন করেছে সিসিমপুর। ২০০৫ সালে ১৫ এপ্রিল থেকে নিরবচ্ছিন্নভাবে বিটিভিতে সম্প্রচারিত হয়ে আসছে শিশুদের কাছে তুমুল জনপ্রিয় এই সিরিজটি। সিসিমপুর টেলিভিশন কার্যক্রমের পাশাপাশি এর ডিজিটাল এবং বিদ্যালয়ভিত্তিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence