রাজধানীতে আজ ৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে

০৬ নভেম্বর ২০২২, ০৭:৪৩ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পড়ছেন শিক্ষার্থীরা

বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পড়ছেন শিক্ষার্থীরা © ফাইল ছবি

দেশে জ্বালানির সংকটে বিদ্যুৎ উৎপাদন কমিয়েছে সরকার। এতে তৈরি হয়েছে বিদ্যুতের ঘাটতি। ঘাটতি সমন্বয় করতে গত ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় রাজধানীর কোনো কোনো এলাকায় মঙ্গলবার (১ নভেম্বর) পাঁচ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে। আবার কোনো এলাকায় একেবারেই লোডশেডিং নেই।

ঢাকায় বিদ্যুৎ বিতরণকারী দুই সংস্থা ডেসকো ও ডিপিডিসি তাদের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এলাকায় আজ কোনো লোডশেডিং নেই বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। তবে এনএলডিসি কর্তৃক কম বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে। এ অবস্থায় হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করেছে বিতরণ সংস্থাটি।

এদিকে, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায় কখন লোডশেডিং করবে, সে তালিকা জানিয়ে দিয়েছে। ডেসকো আওতাভুক্ত এলাকায় আজ কখন লোডশেডিং হবে তা জানতে এখানে ক্লিক করুন

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬