বিনা তেলে রান্নার প্রশিক্ষণ

০৩ নভেম্বর ২০২২, ০১:৪৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
 পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী এবং অন্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী এবং অন্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন © সংগৃহীত

বিনা তেলে রান্না প্রশিক্ষণ ও কর্মশালা করেছে সাওল হার্ট সেন্টার এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

বুধবার (২ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর রমনায় পুনাক ভবনে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

কর্মশালায় সাওল ভারতের প্রতিষ্ঠাতা হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডা. বিমল ছাজেড় ভিডিও বক্তব্যের মাধ্যমে রিং ও অপারেশন ছাড়া হৃদরোগের চিকিৎসা এবং বিনা তেলে রান্নার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সাওলের ইয়োগা মেডিটেশন ও শরীর চর্চা বিশারদ ডা. কুশল রায় ইয়োগা মেডিটেশন ও ব্যায়াম প্রশিক্ষণ দেন।

এ সময় সাওলের প্রধান নির্বাহী কাজল কথা বিনা তেলে ১২ রকমের খাবার তৈরির প্রশিক্ষণ দেন। নির্মল নিরোগ সুস্থ জীবনের জন্য কিভাবে শরীরের শ্রেষ্ঠ অঙ্গ ’হার্ট’ সচল রেখে সুস্থ জীবনযাপন করা যায়, সে লক্ষ্যে এ কর্মশালা আয়োজিত হয়। 

আরও পড়ুন: ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি প্রকাশ

এতে বিশেষ অতিথি ছিলেন সাওল হার্ট সেন্টার বাংলাদেশের প্রতিষ্ঠাতা কবি মোহন রায়হান। উপস্থাপনা করেন পুনাকের স্বাস্থ্য সম্পাদিকা ডা. প্রথমা রহমান এবং প্রশিক্ষণ সম্পাদিকা জীবুন নাহার। ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদিকা নাসিম আমিন।

ঢাবি অধ্যাপকের সঙ্গে বাকবিতণ্ডা নিয়ে নিজ অবস্থান জানালেন হা…
  • ১৯ মার্চ ২০২৬
কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫
  • ১৯ মার্চ ২০২৬
ভিন্ন সাজে জাতীয় ঈদগাহ
  • ১৯ মার্চ ২০২৬
সদরঘাটে লঞ্চ সংঘর্ষ: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ১৯ মার্চ ২০২৬
দেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেমন হওয়া উচিত?
  • ১৯ মার্চ ২০২৬
ঈদযাত্রায় হতাহতের ঘটনায় শোক ও উদ্বেগ জামায়াত ইসলামীর
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence