আগামী তিন দিনের মধ্যে কমতে পারে তাপমাত্রা

০২ নভেম্বর ২০২২, ১১:৫১ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে

রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে © সংগৃহীত

দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বর্তমানে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও আগামী তিন দিনের মধ্যে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

বুধবার (২ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান। 

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টা সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে কিছু কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আকাশ মেঘলা থাকলেও সারা দেশের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এর ফলে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুন: পরিবারপিছু শিক্ষা খরচের বোঝা বাড়িয়েছে বেসরকারি প্রতিষ্ঠান

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আজ ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। এছাড়া, আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডিজিটাল ডিভাইস এড়ানোর সুযোগ নেই, শিক্ষার্থীদের ‘আসক্তি’ নিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close