সরকারি ছুটির তালিকা ২০২৩ (প্রজ্ঞাপন)

০১ নভেম্বর ২০২২, ০৪:৩৮ PM
সরকারি ছুটি

সরকারি ছুটি

সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২০২৩ সালে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আট দিন পড়েছে শুক্র ও শনিবারে। 

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রনালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপণ জারি করে কোন কোন দিন ছুটি থাকবে সেটি জানিয়ে দেন। 

গতকাল বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ছুটি গতবারের মতোই আছে। গতবার ৬ দিন ছিল শুক্র-শনিবার, এবার সেখানে ৮ দিন।

তিনি বলেন, জাতীয় দিবস এবং বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিনের সাধারণ ছুটি থাকবে।

সাধারণ ছুটির মধ্যে রয়েছে- শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, মে দিবস, ঈদুল ফিতর, বুদ্ধ পূর্ণিমা, ঈদুল আজহা, জাতীয় শোক দিবস, জন্মাষ্টমী, দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী (সা.), বিজয় দিবস এবং যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

অপরদিকে বাংলা নববর্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে নির্বাহী আদেশে ৮ দিন ছুটি থাকবে। 

শবে বরাত, বাংলা নববর্ষ, শবে কদর, ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন, ঈদুল আজহার আগে ও পরের ২ দিন এবং আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

ছুটির তালিকা দেখতে ক্লিক করুন এখানে। 

দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
close