পিকআপভর্তি সরকারি বই উদ্ধার, আটক ২

৩০ অক্টোবর ২০২২, ১২:০৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
পিকআপভর্তি বই

পিকআপভর্তি বই © সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বিভিন্ন শ্রেণির সরকারি বইসহ একটি পিকআপ জব্দ ও দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে উপজেলার হাজিরপাড়া আল আরাফাহ দারুল উলুম দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে মাদরাসা সুপার নুরুল আমিন পলাতক রয়েছেন।

আটককৃত ব্যক্তিরা হলেন- পিকআপচালক বিশাল ও ক্রেতা মোশারফ হোসেন।

স্থানীয়রা জানান, মাদরাসার সুপার নুরুল আমিন প্রতিবছর চাহিদার চেয়ে বেশি বই সংগ্রহ করেন। পরে এসব বই বিক্রি করে দেন তিনি। আজ বই বিক্রির সময় দুজনকে আটক করা হয়। এর আগেই পালিয়ে যান তিনি।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, শনিবার দুপুরে সরকারি বই ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণে বইসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে।

হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
close