অভাবে পড়ে চিকিৎসকের আত্মহত্যা

২৬ অক্টোবর ২০২২, ১০:১০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
আলী আজম

আলী আজম © সংগৃহীত

ঋণের চাপে ও অভাবে পড়ে টাঙ্গাইলের সখিপুরে এক পল্লী চিকিৎসক আত্মহত্যা করেছেন। বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার লাঙ্গুলিয়া বাজারের নিজ দোকানের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত পল্লী চিকিৎসকের নাম আলী আজম (৪০)।  আলী আজম উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের আবুল ব্যাপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলী আজম অনেক টাকা ঋণগ্রস্ত ছিলেন। এক সময় শেয়ার বাজারে ব্যবসাও করেছেন। ওই সময় বাবার জমিজমা বিক্রি করে ঋণ পরিশোধ করেছিলেন। এরপরও ব্যাংক, এনজিও ও স্থানীয়ভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েন। বিষয়টি নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় ছিলেন। এমতাবস্থায় কোনও কূল না পেয়ে একটি চিরকুট লিখে আত্মহত্যা করে থাকতে পারেন।

আলী আজমের বোন জামাই আতোয়ার রহমান বলেন, ‘সকাল ৯টার দিকে তিনি সকালের নাশতা খেয়ে দোকানে যান। এরপর সকাল ১০টার দিকে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। এসময় তার লাশের পাশে একটি চিরকুট ছিল।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। তিনি বলেন,  স্বজনদের অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬