ঘূর্ণিঝড় সিত্রাংয়ে মৃত্যু বেড়ে ৩৫

২৫ অক্টোবর ২০২২, ০৭:৫০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত এলাকা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত এলাকা © সংগৃহীত

ঘূর্ণিঝড়ের সিত্রাংয়ের কবলে পড়ে সারা দেশে ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এসব মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাইয়ে। মিরসরাই উপকূলের সন্দ্বীপ চ্যানেলে বালু তোলার ড্রেজার ডুবে ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে।

এছাড়া ভোলায় গাছচাপা পড়ে ও পানিতে ডুবে চারজনের প্রাণহানি হয়েছে। কুমিল্লায় গাছচাপা পড়ে বাবা, মা ও সন্তানের মৃত্যু হয়েছে। এ ছাড়া টাঙ্গাইলে ঝড়ের কবলে পড়ে মাইক্রোবাস দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য ও এক আসামির মৃত্যু হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে  ভারি বর্ষণ আর স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। মৃতদের সিংহভাগই গাছ ভেঙে পড়ে, দেয়াল ধসে এবং পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close