ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন

২৫ অক্টোবর ২০২২, ০১:৪১ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪২ AM
প্রতিমন্ত্রী নসরুল হামিদ

প্রতিমন্ত্রী নসরুল হামিদ © সংগৃহীত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে বিদ্যুৎ বিতরণ লাইনে ব্যাঘাত ঘটার কারণে ৮০ লাখ গ্রাহক বর্তমানে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আমাদের ৪ কোটি ৮০ লাখের বেশি গ্রাহক রয়েছে। তার মধ্যে ৮০ লাখের মতো গ্রাহক এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। প্রায় দেড় থেকে দুই হাজার পোল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: মা আর্জেন্টিনা, ছেলে কেন ব্রাজিল।

তিনি জানান,  আজ বিকেলের মধ্যে ৭০ শতাংশের বিদ্যুতের ব্যবস্থা করা সম্ভব হবে এবং আগামীকাল (বুধবার) দুপুরের মধ্যে সম্পূর্ণ বিদ্যুতের ব্যবস্থা করা সম্ভব হবে।

এদিকে শেষ পর্যন্ত পাওয়া খবরে ১৪ জনের মৃত্যু হয়েছে। রাজধানীর অন্তত দুই শতাধিক স্থানে গাছ ভেঙে সড়কে পড়েছে। এতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিসিবি সভাপতিকে নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিমানের এমডি ও তার স্ত্রীসহ চারজন কারাগারে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
রিপিট ক্যাডার ঠেকাতে ৪৬তম বিসিএসে পিএসসির বিশেষ উদ্যোগ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
তিন বস্তিতে সুবিধাবঞ্চিত কর্মজীবী নারীদের সাথে মতবিনিময় করল…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে: প্রেস …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬