সিত্রাং তদারকি করছেন প্রধানমন্ত্রী, হটলাইন চালু

২৪ অক্টোবর ২০২২, ০৬:১৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪২ AM
ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় © ফাইল ফটাে

ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ তৎপরতা মনিটরিং সেল’ খোলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে এই সেল। একইসঙ্গে এই ঘূর্ণিঝড় সিত্রাং নিবিড়ভাবে তদারকি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং।

দুর্যোগ ব্যবস্থাপনার জন্য নিম্নোক্ত হটলাইন নম্বর সার্বক্ষণিক খোলা থাকবে: ০১৭৬৯-০১০৯৮৬; ০২-৫৫০২৯৫৫০; ০২-৫৮১৫৩০২২; ফ্যাক্স: ০২-৯১০২৪৬৯।

এদিকে, ঘূর্ণিঝড় সিত্রাং আরও প্রবল আকার ধারণ করেছে। মোংলা ও পায়রাবন্দরে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাং সিভিয়ার সাইক্লোন (প্রবল ঘূর্ণিঝড়) রূপ নিয়ে উত্তর-পূর্বদিকে অগ্রসর হচ্ছে। এতে মহা বিপৎসংকেত জারি করা হতে পারে বলে ইঙ্গিত দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

আরও পড়ুন: সিত্রাংয়ের প্রভাবে দুই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং আরও উত্তর-পূর্বদিকে এগিয়ে আসছে। সোমবার সন্ধ্যা নাগাদ এটি দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। এটি দেশের ১৩টি জেলায় মারাত্মকভাবে এবং দুটি জেলায় হালকাভাবে আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড় সিত্রাং প্রভাবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার পৃথক পৃথকভাবে বিশ্ববিদ্যালয় দুটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬