‘শিশুরাই এ দেশকে এগিয়ে নিয়ে যাবে’

১৮ অক্টোবর ২০২২, ০৪:৫৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরাই এ দেশকে এগিয়ে নিয়ে যাবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে; কোনো মানবাধিকার যেন লঙ্ঘন না হয়, কোনো শিশু যেন নির্যাতিত না হয়; প্রত্যেকেই যেন সুন্দর জীবন পায় সেটাই আমরা চাই। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিনে নতুন ৫ হাজার ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ও ৩০০টি ‘শেখ রাসেল স্কুল অব ফিউচার’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও প্রধানমন্ত্রী এদিন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে শেখ রাসেল পদকও বিতরণ করেন।

শেখ হাসিনা জানান, আমাদের লক্ষ্য ছিল সারা বাংলাদেশে আমাদের ছেলেমেয়েদের আধুনিক প্রযুক্তি শিক্ষা দেওয়া, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা। শিশুদের যে মেধা সে মেধা বিকাশের যেন সুযোগ হয়, শিক্ষা দীক্ষায় তারা উন্নত হবে, প্রগতির সাথে এগিয়ে যাবে, প্রযুক্তি শিক্ষা নেবে, বিজ্ঞান শিক্ষা নেবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এবার ৫ হাজার কম্পিউটার ল্যাব এবং ৩০০ স্কুল অফ ফিউচার উদ্বোধন করা হল। এর আগে আরও ৮ হাজার করা হয়েছিল। সব মিলিয়ে প্রায় ১৩ হাজার ডিজিটাল ল্যাব করা হয়েছে। প্রত্যেক শিশুর জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যাশার কথা জানান সরকারপ্রধান। তিনি বলেন, আজকের শিশুরাই হবে আগামী দিনের কর্ণধার। তারা প্রত্যেকেই যেন সুন্দর জীবন পায় সেটাই আমরা চাই।

আরও পড়ুন: শেখ রাসেলের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

তিনি বলেন, আজকের শিশুরাই হবে আগামী দিনের কর্ণধার। আজকের শিশুরাই এ দেশকে এগিয়ে নিয়ে যাবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে; কোনো মানবাধিকার যেন লঙ্ঘন না হয়, কোনো শিশু যেন নির্যাতিত না হয়; প্রত্যেকেই যেন সুন্দর জীবন পায় সেটাই আমরা চাই। আর সেই লক্ষ্য নিয়েই আমাদের কাজ, সেটাই আমরা করে যাচ্ছি জানিয়ে সরকারপ্রধান বলেন, খেলাধুলা, সংস্কৃতি চর্চা, লেখাপড়া, আধুনিক বিজ্ঞান-প্রযুক্তি শিক্ষা এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা, প্রতিনিয়ত যেসব প্রযুক্তির পরিবর্তন হচ্ছে সেসব পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা- সেভাবেই বাংলাদেশ গড়ে উঠুক। বাংলাদেশের সকল শিশুর মেধা বিকাশের সুযোগ হোক সেটাই আমি চাই।

প্রসঙ্গত, বেঁচে থাকলে মঙ্গলবার শেখ রাসেলের  ৫৮ বছর পূর্ণ হত। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্ম হয়েছিল শেখ রাসেলের। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার করে যে ঘাতক চক্র, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র রাসেলও সেদিন হত্যার শিকার হয়।

রাষ্ট্রীয়ভাবে সারাদেশে ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত, প্রাণবন্ত, নির্ভীক’ প্রতি পাদ্যে নানা কর্মসূচিতে শেখ রাসেলের জন্মদিবস পালিত হচ্ছে। পাশাপাশি, এ বছর দ্বিতীয়বারের মত ‘শেখ রাসেল দিবস’ হিসেবে উদযাপন করা হচ্ছে নানা কর্মসূচিতে।

জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে আরমানের প্রশ্ন, প্…
  • ৩০ মার্চ ২০২৬
ছেলে সহজকে লেখা চিঠি পড়ে কাঁদছেন ভক্তরা, কী লিখেছিলেন রাহুল
  • ৩০ মার্চ ২০২৬
সংবিধান মানলে প্রধানমন্ত্রী অন্য দেশে, স্বরাষ্ট্রমন্ত্রীর দ…
  • ৩০ মার্চ ২০২৬
পলিটেকনিকের চার বছরের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence