সমাবেশ করলেই সরকার পড়ে যাবে এমন ভাবা বোকামি: ওবায়দুল কাদের

১৭ অক্টোবর ২০২২, ০৩:৩১ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ফটাে

কয়েকটি সমাবেশ করেই সরকার পড়ে যাবে এমনটি যারা ভাবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে নিজ বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দেশে এ মন্তব্য করেন তিনি। বলেন, অবস্থা দৃষ্টে মনে হয় বিএনপি আরেকটি ওয়ান-ইলেভেন সৃষ্টির দুঃস্বপ্ন দেখছে। কিন্তু বাংলাদেশে ওয়ান-ইলেভেনের পুনরাবৃত্তি আর কখনও হবে না। দুনিয়ার কোথাও যা নেই তা নিয়ে বিএনপি অহেতুক বিতর্কের সৃষ্টি করে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো সংবিধান অনুযায়ী পরবর্তী জাতীয় নির্বাচন হবে। জনগণের জন্য রাজনীতি করলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। আওয়ামী লীগ জলের স্রোতে ভেসে আসা কোনো দল নয়, এ দেশের মাটি ও মানুষের অনেক গভীরে প্রথিত আওয়ামী লীগের শেকড়।

মিরসরাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে ৫৬ জন অনুপস্থিত
  • ২১ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের জেনারেল ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রক…
  • ২১ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের অপরিপক্ব ফল সংগ্রহে রাবি প্রশাসনের নিষেধাজ্ঞা: …
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসির প্রথম পরীক্ষায় দুই জেলায় চার কেন্দ্রে আকস্মিক পরিদর…
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় ৪ খুন: সন্দেহভাজন ভাগনে আটক
  • ২১ এপ্রিল ২০২৬
জাবিতে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
  • ২১ এপ্রিল ২০২৬