ব্ল্যাক আউটের ঘটনায় দুই কর্মকর্তাকে বহিষ্কার

১৬ অক্টোবর ২০২২, ০৬:২৯ PM
ব্ল্যাক আউট

ব্ল্যাক আউট © সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ব্ল্যাক আউটের ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) দায়িত্বশীল দুই কর্মকর্তাকে বহিষ্কারের করা হয়েছে। 

বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন- আল্লামা হাসান বখতিয়ার, উপ-বিভাগীয় প্রকৌশলী (এসপিএমডি, ঢাকা-১), পিজিসিবি ও মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী (এসপিএমডি, ঢাকা-১), পিজিসিবি।

রোববার (১৬ অক্টোবর) পিজিসিবির তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

প্রতিমন্ত্রী বলেন, একইসঙ্গে চলতি সপ্তাহের মধ্যেই বিতরণ কোম্পানির দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

এর আগে শনিবার (১৫ অক্টোবর) সাংবাদিকদের প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, জাতীয় গ্রিডে বিপর্যয়ের পেছনে ম্যানেজমেন্টের ব্যর্থতাই দায়ী। আর সুনির্দিষ্টভাবে দায়ীদের চাকরিচ্যুত করা হবে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্ল্যাক আউটের ঘটনা ঘটে। দুপুর ২টা ৪ মিনিটে বিদ্যুৎ চলে যাওয়াকে শুরুতে অনেকেই ভেবেছিলেন সাধারণ লোডশেডিং। কিন্তু সময় গড়ানোর পর জানা যায়, বড় রকমের ব্ল্যাক আউটের মুখে পড়েছে বাংলাদেশের অর্ধেক অঞ্চল। টানা ছয় থেকে সাত ঘণ্টা অন্ধকারে ছিল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও এর আশপাশের এলাকার কয়েক কোটি মানুষ। এর আগে ২০১৪ সালের নভেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ১২ ঘণ্টার ব্ল্যাক আউট হয়।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence